Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুমন গ্রেফতার, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২ জুন,২০২৬, ০৯:৩৬ পিএম
যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুমন গ্রেফতার, কারাগারে প্রেরণ

শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুমন আটক ছবি: ধ্রুব নিউজ

যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুমন হোসেনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তিনি শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার বাসিন্দা আকামত আলীর ছেলে।

কোতোয়ালি থানার পরিদর্শক মমিনুল হক জানান, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় শহরের শংকরপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুমন হোসেনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর শহরের মুক্তিযোদ্ধা ভবনের পাশে আজিজ সিটি রোডে একটি সরকারবিরোধী হারিকেন ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে অংশ নেওয়া বেশ কয়েকজন আসামিকে এর আগে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুমন হোসেনকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)