❒ জামায়াত নেতা হত্যাসহ ২০ মামলার আসামি
নিজস্ব প্রতিবেদক
সন্ত্রাসী খোঁড়া কামরুল। ছবি: সংগৃহীত
জামায়াত নেতা আমিনুল হত্যাসহ ২০ মামলার আসামি সন্ত্রাসী কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুলকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ।
আটক কামরুল ইসললাম শহরতলির খোলাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে।
শনিবার শহরের মিশনপাড়া এলাকার একটি বাসা থেকে কামরুলকে আটক করা হয়। রোববার পুলিশ সুপারের কার্যালয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মিরাজুল ইসলাম।
তিনি জানান, কোতোয়ালী মডেল থানায় অস্ত্র মামলায় খালিদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিনকে আটক করে পুলিশ। আটক দুজনকে আদালতে সোপর্দ করা হলে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। জবানবন্দীতে তারা কামরুলের কাছ থেকে অস্ত্র কেনাবেচার বিষয়টি উল্লেখ করে।
এরই সূত্র ধরে শনিবার এসআই সালাউদ্দিন খান ও এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি দল শহরের মিশনপাড়া এলাকার শখের কুটির ভবনের নিচতলার ভাড়া বাসা থেকে কামরুলকে আটক করেন। আটক কামরুলের বিরুদ্ধে একটি হত্যা, ৬ টি অস্ত্র, ৪ টি বিস্ফোরক, ৭ টি চাঁদাবাজিসহ ২০টি মামলা রয়েছে। আটক কামরুলকে একটি অস্ত্র আইনের মামলায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে ডিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ধ্রুব/এস.আই