Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জুম্মান হত্যা মামলার আসামি ইমন কাজী র‍্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ০৭:৩১ পিএম
আপডেট : শুক্রবার, ২২ মে,২০২৬, ০৭:৪৪ পিএম
জুম্মান হত্যা মামলার আসামি ইমন কাজী র‍্যাবের হাতে আটক

যশোর শহরের রেলগেট এলাকার আলোচিত জুম্মান হত্যা মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী ইমন কাজী ওরফে ভাগ্নে ইমনকে আটক করেছে র‍্যাব। ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের রেলগেট এলাকার আলোচিত জুম্মান হত্যা মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী ইমন কাজী ওরফে ভাগ্নে ইমনকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার গভীর রাতে শহরতলীর খয়েরতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ইমন কাজী শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার কাজী খালিদ হোসেনের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল খয়েরতলা এলাকায় অভিযান চালিয়ে ইমনকে আটক করে।

র‍্যাব-৬, যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স জানান, আটক ইমন কাজী যশোরের আলোচিত জুম্মান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক-সংশ্লিষ্ট মোট ১৭টি মামলা রয়েছে। ইমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)