Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ০৬:৫৩ পিএম
শার্শায় ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ফিরোজ সাগর (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ফিরোজ সাগর (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৮টার দিকে শার্শা থানার শ্যামলাগাছি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার ফিরোজ সাগর শ্যামলাগাছি (ত্রিমোহনী) এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, শার্শা থানার উপপরিদর্শক মো. সবুজ গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শার্শা-যশোর মহাসড়কের পাশে শ্যামলাগাছি গ্রামের একটি ইজিবাইক গ্যারেজের সামনে সন্দেহভাজন হিসেবে ফিরোজ সাগরকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)