Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মীকে মারপিট ও ছুরিকাঘাতের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

❒ মা ও দুই মেয়ে আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ০৮:৩৯ পিএম
যশোর পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মীকে মারপিট ও  ছুরিকাঘাতের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

কোতোয়ালী থানা ছবি: ফাইল

 

বিদ্যুৎ বিল বকেয়া ছিল। আদায়ে গিয়ে মারপিট ও ছুরিকাঘাতের শিকার হয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মী। ঘটনাটি ঘটেছে যশোর সদরের কামালপুর সতীঘাটা গ্রামে সোমবার দুপুরে গ্রামের আব্দুস সালামের বাড়িতে। এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) মনিরুজ্জামান খাঁন বাদী হয়ে মামলা করেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মা ও দুই মেয়েকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো আব্দুস সালামের স্ত্রী জাহানারা খাতুন, দুই মেয়ে শারমিন খাতুন ও সুমি সওদাগর।

মামলার অপর ৩ আসামি হলো, একই গ্রামের আব্দুস সালাম, মামুন ও আব্দুর রহিম।

মামলার অভিযোগে জানা গেছে, গ্রাহক আব্দুস সালামের ৩ মাসের বিদ্যুৎ বিল বকেয়া ছিল। সোমবার দুপুরে লাইনম্যান অরিন্দম মন্ডল ও জিতু টিকাদার সেখানে গিয়ে আব্দুস সালামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ সময় আব্দুস সালাম ও তার স্ত্রী এবং মেয়েরা প্রতিবেশীদের ডেকে নিয়ে আসেন এবং কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। বাকবিতন্ডার একপর্যায়ে তারা তাদের মারপিট শুরু করে। এরমধ্যে আসামি মামুন লাইন ম্যান অরিন্দমকে ছুরিকাঘাতে জখম করে ও অন্যরা জিতুকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। গুরুতর আহত দুইজনকে আসামিরা ধরে তাদের ঘরে নিয়ে আটকে রাখে। বিষয়টি ক্ষতিগ্রস্তরা এজিএম মনিরুজ্জামান খাঁনকে জানালে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। এ সময় পুলিশ ঘটনার সাথে জড়িত জড়িত থাকায় ওই তিনজনকে আটক করে।

মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আটক ৩ জনকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)