Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

খড়কির বাহিনী প্রধান আক্তারুজ্জামান ডিকু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ০২:৩৯ পিএম
খড়কির বাহিনী প্রধান আক্তারুজ্জামান ডিকু গ্রেফতার

আক্তারুজ্জামান ডিকু ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের খড়কি এলাকার ‘ডিকু বাহিনী’র প্রধান আক্তারুজ্জামান ডিকুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের কাজীপাড়া আমতলা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. নাসির উদ্দিন জানান, ডিকুর বিরুদ্ধে একটি মামলায় আদালতের পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই ওয়ারেন্ট মূলে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে খড়কি ও আশপাশ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন ডিকু। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, মারামারি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। তবে ডিকু গ্রেফতার হলেও তার বাহিনীর সদস্যরা এখনো খড়কি এলাকায় সক্রিয় থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়ে গেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)