Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলার প্রধান আসামি রাব্বি গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল,২০২৬, ০৭:০৩ পিএম
অভয়নগরে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলার প্রধান আসামি রাব্বি গ্রেপ্তার

চাঁদা দাবির মামলার প্রধান অভিযুক্ত এফ এম রাব্বি (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ধ্রুব নিউজ

যশোরের অভয়নগরে এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলার প্রধান অভিযুক্ত এফ এম রাব্বি (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাব্বি ওই গ্রামের বিএনপি নেতা এফ এম আলাউদ্দিন আহম্মেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নওয়াপাড়ার গুয়াখোলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রফেসরপাড়া সংলগ্ন নিজ বাড়ি থেকে মামলার প্রধান আসামি এফ এম রাব্বিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

 গত ৫ এপ্রিল নওয়াপাড়া কাপুড়িয়াপট্টির ‘মাহী ফ্যাশন’-এর স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে অভয়নগর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলায় এফ এম রাব্বিকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয়। মামলা দায়েরের দিনই অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কাপুড়িয়াপট্টির ব্যবসায়ীরা নওয়াপাড়ায় সংবাদ সম্মেলন করেছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও অভয়নগর থানার এসআই বিনয় কৃষ্ণ পাল জানান, চাঁদাবাজি মামলার প্রধান আসামি এফ এম রাব্বিকে বৃহস্পতিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার রিমান্ড আবেদন করা হবে। এছাড়া মামলার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)