Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০৮:৫৭ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি

"নিরাশার বিবর হতে, আয় রে বাহির পথে/দেখ নিত্য সেথায়- আলোকের অভিযান"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি, প্রেম, দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী শাহেদ নওয়াজ। অনুষ্ঠানে নজরুলসংগীত, একক সংগীত, দলীয় সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। শিল্পীরা পরিবেশন করেন নজরুলের কালজয়ী সৃষ্টি—'মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান', 'শূন্য এ বুকে পাখি মোর', 'দুর্গম গিরি কান্তার মরু', 'শিউলি ফুলের মালা দোলে', 'দূর দ্বীপবাসিনী' সহ নানা কবিতা ও গান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উদীচীর সদস্য অদ্বিতীয়া বিশ্বাস, সোহা যাবিন নওয়ার, সৌহার্দ্য অধিকারী, গোবিন্দ বিশ্বাস, সামসুন্নাহার সরদার, সমৃদ্ধি ঘোষসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথসহ যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৭ আগস্ট (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নজরুল তাঁর কবিতা ও গানের মাধ্যমে শোষণ ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামে বাঙালি জাতিকে নিরন্তর প্রেরণা জুগিয়েছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর লেখনী ও সৃষ্টি জাতিকে উদ্বুদ্ধ করার অন্যতম প্রধান উৎস হিসেবে কাজ করেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)