Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রাচীন ঐতিহ্যকে সাক্ষী রেখে শান্তির বারতা: চার শিল্পীর মিউজিক্যাল ফিল্মের চিত্র ধারণ যশোরে

সাইফুল ইসলাম সাইফুল ইসলাম
প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল,২০২৬, ০৮:১০ পিএম
প্রাচীন ঐতিহ্যকে সাক্ষী রেখে শান্তির বারতা: চার শিল্পীর মিউজিক্যাল ফিল্মের চিত্র ধারণ যশোরে

যশোরের মাটি ও ঐতিহ্যকে পটভূমি করে ‘পৃথিবীটা হোক সবার’ শিরোনামের একটি বিশেষ মিউজিক্যাল ফিল্মের চিত্র ধারণ করা হয়েছে আজ। ছবি: ধ্রুব নিউজ

যশোরের প্রাচীন ইতিহাস আর স্থাপত্যের গাম্ভীর্যকে সাক্ষী রেখে অশান্ত পৃথিবীতে শান্তির সুর ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রয়াস চালানো হয়েছে। বীরপ্রসবিনী ও সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত এই জনপদের মাটি ও ঐতিহ্যকে পটভূমি করে ‘পৃথিবীটা হোক সবার’ শিরোনামের একটি বিশেষ মিউজিক্যাল ফিল্মের চিত্র ধারণ করা হয়েছে আজ। বর্তমান বিশ্ব যখন যুদ্ধ আর হানাহানিতে বিদীর্ণ, তখন যশোরের ঐতিহাসিক আঙিনা থেকে চারজন জনপ্রিয় কণ্ঠশিল্পীর উপস্থিতিতে এই চিত্রায়ন বিশ্বমানবতার এক শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়ারই এক শৈল্পিক উদ্যোগ।

এই চিত্র ধারণের জন্য কোনো কৃত্রিম সেট নয়, বরং গুরুত্ব দেওয়া হয়েছে যশোরের শেকড়কে। প্রাচীন চাঁচড়া শিব মন্দিরের শান্ত প্রাঙ্গণ যেন আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির কথাই স্মরণ করিয়ে দিচ্ছিল। এর পাশাপাশি শহরের ঐতিহ্যবাহী জেলা প্রশাসক ভবন ও রেলগেট মডেল মসজিদের আবহ গানটির মূল সুরকে করেছে আরও গভীর ও অর্থবহ। শহরতলীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ ক্যাম্পাসের আধুনিক স্থাপত্যের সঙ্গে এই প্রাচীন নিদর্শনের মেলবন্ধন নির্দেশ করে, শান্তি ও প্রগতি একে অপরের পরিপূরক।

শুটিংয়ের এই বিশেষ আয়োজনে অংশ নিয়েছেন এবং ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন দেশের জনপ্রিয় চার জনপ্রিয় সংগীতশিল্পী আমিরুল মোমেনিন মানিক, জনপ্রিয় সংগীতশিল্পী রোকনুজ্জামান, জনপ্রিয় সংগীতশিল্পী ইমতিয়াজ আহম্মেদ ও জনপ্রিয় সংগীতশিল্পী জুলকার নাইন। যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার-এর গীতিময়তায় গানটি প্রাণ পেয়েছে। বিশিষ্ট সুরকার ও নির্মাতা লিটন হাফিজ চৌধুরী এটি সুর ও পরিচালনা করছেন।

পরিচালক লিটন হাফিজ চৌধুরীর মতে, যশোরের এই প্রাচীন জনপদকে বেছে নেওয়ার মূল কারণ হলো এর ঐতিহাসিক গুরুত্ব। তিনি বিশ্বাস করেন, ঐতিহ্যের এই শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে শান্তির আহ্বান জানালে তা মানুষের হৃদয়ে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। চিত্রগ্রাহক আল আমিন, প্লাবন দাস জিকু ও নাইম হাসানের শৈল্পিক কারুকার্যে এবং তরিকুল ইসলাম তারেক ও মাহাতাব হাওলাদারের সহযোগিতায় এই চিত্র ধারণের কাজ সম্পন্ন হয়েছে। যশোরের মাটি থেকে ওঠা এই সুরের প্রতিধ্বনি বিশ্বজুড়ে ইতিবাচক মানবিক বোধ জাগিয়ে তুলবে—এমনই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)