Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৯ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধিতে অংশীজনদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৪:৫৯ পিএম
যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধিতে অংশীজনদের মতবিনিময় সভা

সোমবার সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে ব্যবসায়ী ও অংশীজনদের (স্টেকহোল্ডার) সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরে আঞ্চলিক পর্যায়ে পরিবেশবান্ধব পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনদের (স্টেকহোল্ডার) সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা কালেক্টরেট সভা কক্ষ ‘সনেট’-এ এই অনুষ্ঠান হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, পাট বাংলাদেশের প্রধান অর্থ উপার্জনকারী ফসল এবং এ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পাটের উৎপাদন ও বহুমুখী ব্যবহার বাড়াতে হবে।

যশোর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাটচাষী শফিয়া রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, পাটকল মালিকের প্রতিনিধি আনিছুর রহমান, পাট ব্যবসায়ী নুরুল কাদের এবং নারী উদ্যোক্তা তাহেরা খানম প্রমুখ।

সভায় বক্তারা পরিবেশবান্ধব পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি এবং এই শিল্পের প্রসারে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার ওপর জোর দেন। বিশেষ করে স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণ এবং সঠিক বাজারজাতকরণ সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পাট চাষি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)