Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সাইবার সুরক্ষা আইনের মামলায় আটক যুবদল নেতা জনি জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২ জুন,২০২৬, ১০:৪৪ পিএম
সাইবার সুরক্ষা আইনের মামলায় আটক যুবদল নেতা জনি জামিনে মুক্ত

যশোর জেলা যুবদলের বহিষ্কৃত সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনি ছবি: ধ্রুব নিউজ

সাইবার সুরক্ষা আইনের দুই মামলায় গ্রেপ্তার হওয়া যশোর জেলা যুবদলের বহিষ্কৃত সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনি জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে গতকাল সোমবার জামিন শুনানি শেষে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এই আদেশ দেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে গত ৬ এপ্রিল এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা। জনি যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলাম মানিকের ছেলে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, জনি জেলা যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। কিন্তু দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে ক্ষিপ্ত হয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিলেন। গত ১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে জনি নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে যুবদলের আহ্বায়ক তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হকের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও অবমাননাকর তথ্য উপস্থাপন করেন। এতে দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে থানায় সাইবার সুরক্ষা আইনে আলাদা দুটি মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে গত ২৬ মে মামলার তদন্ত কর্মকর্তা তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার তেজগাঁও এলাকা থেকে এস্কেন্দার আলী জনিকে গ্রেপ্তার করেন। পরদিন তাকে যশোর আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়। গতকাল সোমবার আদালতে জামিন আবেদনের শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করলে আজ মঙ্গলবার তার মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)