Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অপহরণ করে চাঁদাবাজির ঘটনায় আটক ৩ জন শ্রীঘরে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ১০:১৫ পিএম
অপহরণ করে চাঁদাবাজির ঘটনায় আটক ৩ জন শ্রীঘরে

ছবি: প্রতীকী

যশোরে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, শহরের বারান্দী-মোল্লাপাড়ার লাল মিয়ার ছেলে জাকির হোসেন, নাজির শংকরপুরের মৃত মতিয়ার রহমানের ছেলে মারুফ হোসেন সুমন ও সদরের তফসিডাঙ্গা গ্রামের মৃত আবুল কালামের ছেলে জাহাঙ্গীর হোসেন।

এ ঘটনায় মণিরামপুরের রোহিতা গ্রামের ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন। পলাতক অপর আসামি তালাবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২৩ এপ্রিল বিকেলে  রফিকুল ইসলাম যশোর শহর থেকে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পুলেরহাট আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌছালে অপরিচিত কয়েকজন তার গতিরোধ করে। কথাবার্তার একপর্যায়ে তারা রফিকুলকে জোরপূর্বক মোটরসাইকেলে অপহরণ করে নিয়ে কেন্দ্রীয় টার্মিনাল এলাকার একটি টিনশেড ঘরে আটকে রাখে। হত্যার ভয়ভীতি দেখিয়ে তারা রকিুলের কাছে ৩ লাখ টাকা দাবি করে। রফিকুল পরিচিতজনের মাধ্যমে আসামিদের বিকাশ নম্বরে  কাছ ৫০ হাজার টাকা দেয়। এরপর খুন-জখমের হুমকি দিয়ে রফিকুলকে তারা ছেড়ে দেয়। এ ঘটনায় রফিকুল কোতয়ালি থানায় অভিযোগ দেন।

পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করে। মঙ্গলবার বিকেলে যশোর কালেক্টরেট মার্কেট এলাকা থেকে জাকির হোসেন ও মারুফ হোসেন সুমনকে আটক করে । এ সময় তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যায় পুলেরহাট এলাকা থেকে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। বুধবার আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)