Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ০২:৫৮ পিএম
যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন

চিন্ময় সাহা ও মাহাতাব নাছির পলাশ ছবি: ধ্রুব নিউজ

যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে ৭ সদস্যের এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন যশোরের জেলা প্রশাসক এবং সদস্য সচিব করা হয়েছে স্থানীয় ক্রীড়াবিদ চিন্ময় সাহাকে।

কমিটির অন্য সদস্যরা হলেন— যশোরের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার এবং ক্রীড়া সংগঠক মাহাতাব নাছির পলাশ।

আদেশে উল্লেখ করা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি নির্ধারিত সময়ের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনার পাশাপাশি গঠনতন্ত্র অনুযায়ী ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন আয়োজনসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)