শহিদুল ইসলাম, বাঘারপাড়া থেকে
শুক্রবার বিকেলে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় ইউএনও ভুপালী সরকার ছবি: শহিদুল ইসলাম, বাঘারপাড়া প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ি গোচর খেলার মাঠে মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম আক্তার।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
প্রথম ম্যাচে কেশবপুরের বন্ধুমহল ফুটবল একাডেমি ও যশোর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মুখোমুখি হয়। ট্রাইব্রেকারে জয়ী হয়ে কেশবপুরের বন্ধুমহল ফুটবল একাডেমি টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠে। আয়োজকরা জানান, টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে।