Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলে যবিপ্রবি চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৬:২৮ পিএম
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলে যবিপ্রবি চ্যাম্পিয়ন

যবিপ্রবি নারী ফুটবল দল ছবি: ধ্রুব নিউজ

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (নারী)-এর ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে যবিপ্রবির মেয়েরা শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে। দলের নেতৃত্বে ছিলেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের শিক্ষার্থী অধিনায়ক আফরা খন্দকার।

চ্যাম্পিয়ন দলের অন্য সদস্যরা হলেন— শিউলি রায়, পূর্ণিমা রানি, সানজিদা আক্তার সাথী, রূপা খাতুন, সাদিয়া আক্তার, মনিরাতুজ জোহরা শশী, জান্নাতুল ইসলাম রুমি, সাগরিকা খাতুন, মাহাবুবা হাসনা, টোয়া রোজা, পূর্ণিমা রানি মন্ডল, অভিকা রানি হালদার অভি, সোনিয়া খাতুন, মোসাঃ আরিফা খাতুন ও আঁখি সুলতানা সাথী। দলের সকল খেলোয়াড়ই বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

ঐতিহাসিক এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অধিনায়ক আফরা খন্দকার বলেন, "ফাইনালে চবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ম্যানেজারদের অক্লান্ত পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা ছিল। দলের মধ্যে দারুণ বোঝাপড়া ছিল এবং একদিনে দুটি ম্যাচ খেলা কঠিন হলেও সবার আত্মবিশ্বাস আমাদের জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে।"

দলের এই অভাবনীয় সাফল্যে যবিপ্রবি নারী ফুটবল দলের কোচ উজ্জল চন্দ্র সুত্রধর জানান, "নানা প্রতিকূলতা সত্ত্বেও খেলোয়াড়রা পড়াশোনা ও অনুশীলনের সমন্বয় করে আজ এই গৌরব অর্জন করেছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। পুরো টুর্নামেন্টে মেয়েরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে।" তিনি ভবিষ্যতে খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)