Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

লিটনের ক্যাচে ল্যাথামের বিদায়

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ১২:৩৫ পিএম
লিটনের ক্যাচে ল্যাথামের বিদায়

অসাধারণ নৈপূণ্যে অধিনায়ক ল্যাথামের ক্যাচটি নেন লিটন ছবি: সংগৃহীত

ইনিংসের ১৮তম ওভারের তৃতীয় বলটি অফ-স্টাম্পের ওপর গুড লেন্থে ফেলেছিলেন সৌম্য সরকার। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে চেয়েছিলেন ল্যাথাম, কিন্তু বলটি সামান্য সুইং করে ব্যাটের বাইরের কানায় লেগে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে যায়। লিটন সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি তালুবন্দী করেন এবং জোরালো আবেদন জানান।

বলটি লিটনের গ্লাভসে জমা হওয়ার আগে মাটি স্পর্শ করেছে কি না, তা নিয়ে মাঠের আম্পায়াররা নিশ্চিত ছিলেন না। ফলে সিদ্ধান্ত যায় থার্ড আম্পায়ারের কাছে। রিপ্লেতে দেখা যায়, বলটি লিটনের গ্লাভসের খুব কাছ দিয়ে মাটি ছুঁইছুঁই অবস্থায় ছিল। বিষয়টি এতটাই সূক্ষ্ম ছিল যে, যেকোনো এক পক্ষের জন্য সিদ্ধান্তটি দুর্ভাগ্যজনক হওয়া ছিল অবধারিত।

দীর্ঘক্ষণ রিপ্লে পরীক্ষা করার পর থার্ড আম্পায়ার সিদ্ধান্ত দেন যে, বলটি সরাসরি লিটনের গ্লাভসেই জমা হয়েছে। ফলে ৩৫ বলে ১৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন কিউই অধিনায়ক।

 

ম্যাচের সর্বশেষ আপডেট

নিউজিল্যান্ড

৮৩ রান, ৩ উইকেট, ২৩ অভার।

নিক কেলিঃ ৩৪ রান* (৫১ বল),  মোহম্মদ আব্বাসঃ ১২ রান* (১৯ বল)

বাংলাদেশ

নাহিদ রানাঃ ২ উইকেট, সৌম্য সরকারঃ ১ উইকেট

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)