ক্রীড়া ডেস্ক
শুরুতেই বল হাতে নাহিদ রানার বাজিমাত ছবি: সংগৃহীত
প্রথম উইকেটটি যেভাবে এলো:
৭.১ ওভার: নাহিদ রানার প্রথম বলেই এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়লেন হেনরি নিকোলস (১৩ রান)। এক কথায় দুর্দান্ত একটি ডেলিভারি! নাহিদ রানার করা ইয়র্কার লেংথের বলটি অফ স্টাম্পের ওপর দিয়ে ভেতরে ঢোকার সময় নিকোলস ব্যাট নামাতে দেরি করে ফেলেন। সরাসরি প্যাডে আঘাত হানলে জোরালো আবেদনের প্রেক্ষিতে আম্পায়ার আঙুল তুলে দেন। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা কেলির সাথে কিছুক্ষণ আলোচনা করলেও শেষ পর্যন্ত রিভিউ না নিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন নিকোলস।
দ্বিতীয় উইকেটের বিবরণ:
ইনিংসের দশম ওভারের প্রথম বলেই (৯.১ ওভার) আঘাত হানেন রানা। আগের উইকেট পতনের রেশ কাটতে না কাটতেই উইল ইয়ংকে সাজঘরের পথ দেখালেন এই গতিদানব। অফ স্টাম্পের বাইরে করা একটি দুর্দান্ত শর্ট লেংথ ডেলিভারিতে পরাস্ত হন ইয়ং। নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে বলটিতে অতিরিক্ত বাউন্স আদায় করে নেন রানা।
বলটি ডিফেন্ড করার চেষ্টা করেছিলেন ইয়ং, কিন্তু গতির কাছে হার মেনে বল তার ব্যাটের ওপরের অংশে (শোল্ডার) লেগে পয়েন্টে দাঁড়িয়ে থাকা নাজমুল হাসান শান্তর হাতে সহজ ক্যাচ হিসেবে চলে যায়। মাত্র ২ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় ইয়ংকে।
ম্যাচের সর্বশেষ আপডেট
নিউজিল্যান্ড
৩৬ রান, ২ উইকেট, ১৩.২ অভার।
নিক কেলিঃ ৩৩ রান* (১৪ বল), টম ল্যাথামঃ ৬ রান* (১৮ বল)
বাংলাদেশ
নাহিদ রানাঃ ২ উইকেট