Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৮ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৯:২১ পিএম
বেনাপোলে আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

আলহাজ আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর ট্রফি উন্মোচন করা হয়েছে ছবি: ধ্রুব নিউজ

যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা জোরদারে বেনাপোলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আলহাজ আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের  ট্রফি উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বিকেলে বেনাপোল বল ফিল্ড মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি উন্মোচন করেন বেনাপোল ক্রীড়া সংস্থার সভাপতি ও শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।

অনুষ্ঠানে তিনি জানান, শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও বেনাপোল পৌরসভার একটি দলসহ মোট ১২টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। তিনি বলেন, প্রতিটি এলাকায় খেলাধুলার আমেজ ছড়িয়ে দেওয়া, স্থানীয় খেলোয়াড়দের দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি এবং যুবসমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে স্বচ্ছ পদ্ধতিতে লটারির মাধ্যমে খেলার সূচি নির্ধারণ করা হয়। প্রতিটি দলের অধিনায়কের উপস্থিতিতে অনুষ্ঠিত এ লটারির মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দলগুলো চূড়ান্ত করা হয়।

আয়োজকরা জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে আটটায় টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। শুক্র ও শনিবার—দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় জমজমাট ক্রিকেট লড়াই উপভোগ করতে শার্শা ও বেনাপোলবাসীকে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেনাপোল ক্রীড়া সংস্থার সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, সহসভাপতি মফিজুর রহমান বাবুসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও সুধীজন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)