Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ তিন ম্যাচ ওয়ানডে

বাংলাদেশ সিরিজ জয়ের লড়ায়ে মাঠে নামছে আজ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৩ মার্চ,২০২৬, ১১:১২ এ এম
বাংলাদেশ সিরিজ জয়ের লড়ায়ে মাঠে নামছে আজ

বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা । ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ প্রায় ভুলতেই বসেছে বাংলাদেশ। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে একমাত্র সিরিজ জয়টি ছিল ২০১৫ সালে। এরপর গত ১০ বছরে যা আর ঘটেনি।

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

আজ শুক্রবার (১৩ মার্চ) খেলা শুরু বেলা সোয়া ২টায়।

প্রথম ম্যাচ জিতে ৮৯ মাসের গেরো কেটেছে বাংলাদেশের। ২০১৮ সালের এশিয়া কাপের পর ওয়ানডেতে হারিয়েছে পাকিস্তানকে৷ এবার টাইগারদের সামনে সুযোগ সিরিজ জয়ের।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ প্রায় ভুলতেই বসেছে বাংলাদেশ। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে একমাত্র সিরিজ জয়টি ছিল ২০১৫ সালে। এরপর গত ১০ বছরে যা আর ঘটেনি।

ম্যাচ ও সিরিজ জয়ের চিরায়ত লড়াই ও লক্ষ্য তো আছেই, বাংলাদেশের জন্য প্রতিটি ওয়ানডে এখন র‌্যাঙ্কিংয়ের হিসাব-নিকাশের মঞ্চও। বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার সমীকরণ।

পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে সেই সমীকরণ সহজ করে আনার সুযোগ। জয় পেলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে টপকে ওঠে আসবে নয়ে।

বাংলাদেশ এই সিরিজ শুরু করে ৭৭ পয়েন্ট নিয়ে। আজ জিতলে যা বেড়ে দাঁড়াবে ৭৯। যেখানে ৭৮ রেটিং পয়েন্ট এখন ওয়েস্ট ইন্ডিজের। ফলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সূবর্ণ সুযোগ আজ টাইগারদের সামনে।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পায় বাংলাদেশ। সফরকারীদের পাত্তাই দেয়নি টাইগাররা। নাহিদ রানার গতি ঝড়ে বিধ্বস্ত শাহিন শাহ আফ্রিদিরা হেরে যায় ৮ উইকেটে।

মিরপুরে বুধবার আগে ব্যাট করে ৩০.৪ ওভারে মাত্র ১১৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। বাংলাদেশর বিপক্ষে যা তাদের সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ম্যাচ শেষ করেছে মাত্র ১৫.১ ওভারে, ২০৯ বল হাতে রেখে। তানজিদ তামিম ছিলেন খুনে মেজাজে, মাত্র ৪২ বলে ৬৭* রান করেন তিনি।

পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে সামনে থেকে ভূমিকা রাখেন পেসার নাহিদ রানা। ক্যারিয়ার সেরা বোলিং উপহার দেন তিনি৷ গতি ঝড়ে নাভিশ্বাস তুলেন সফরকারীদের। ২৪ রানে নেন ৫ উইকেট।

সেই ম্যাচে গতির সহায়তা ছিল বেশ। আজও যদি একই ধরনের উইকেট থাকে, পাকিস্তান তবে একাদশে ফেরাতে পারেন হারিস রউফকে। আর তেমনটা হলে লড়াইটা জমে যাবে।

নাহিদ রানা বনাম হারিস রউফের এক গতির লড়াই দেখার অপেক্ষায় থাকবে মিরপুর। তবে সেই লড়াইয়ে বাঁধ সাধতে পারে প্রকৃতি। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকায়।

মেঘলা আকাশ আর গতির লড়াই, সব মিলিয়ে মিরপুরে এক টানটান উত্তেজনার ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

ধ্রুব/এস.আই

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)