Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ নারী এশিয়া কাপ

মিলির বীরত্বেও রক্ষা হলো না বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৬ মার্চ,২০২৬, ১০:০৯ এ এম
মিলির বীরত্বেও রক্ষা হলো না বাংলাদেশের

ছবি: সংগৃহীত

র‍্যাঙ্কিংয়ের ব্যবধানটা ছিল আকাশ-পাতাল। একদিকে ৯ নম্বর শক্তির উত্তর কোরিয়া, অন্যদিকে ১১২ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশ। মাঠের লড়াইয়ে সেই ব্যবধানটাই ফুটে উঠল স্পষ্ট। সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে দাপুটে ফুটবল খেলে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে উত্তর কোরিয়া। বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের পরাজয়ের ব্যবধানটা আরও বড় হতে পারতো, যদি না গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়াতেন গোলরক্ষক মিলি আক্তার।

প্রথমার্ধ: ভিএআর নাটক ও যোগ করা সময়ের বিপর্যয়
৫-৪-১ ফরমেশনে রক্ষণাত্মক কৌশলে ম্যাচ শুরু করেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় কোরিয়া। তবে ম্যাচের প্রথমার্ধের অনেকটা সময় বাংলাদেশ লড়েছে সমানে সমানে। ১৪ মিনিটে উত্তর কোরিয়া জালে বল পাঠালেও ভিএআরের কল্যাণে তা বাতিল হয় হ্যান্ডবলের কারণে। ২৮ মিনিটে আবারও কোরিয়ার গোল বাতিল হয় ফাউলের কারণে। ৩৩ মিনিটে অফসাইডের খাঁড়ায় কাটা পড়ে তাদের আরও একটি গোল।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। ৪৫+৫ মিনিটে ডি-বক্সের ভেতর ফাউল করে হলুদ কার্ড দেখেন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মিয়ং ইউ-জং। এর ঠিক দুই মিনিট পরেই (৪৫+৭ মি.) ব্যবধান দ্বিগুণ করেন কিম কিয়ং-ইয়ং। ২-০ ব্যবধানে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্থ: কোরিয়ার দাপট ও মিলির লড়াই
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে উত্তর কোরিয়া। ম্যাচের ৫২ ও ৭০ মিনিটে নিশ্চিত দুটি গোল বাঁচিয়ে বাংলাদেশের ত্রাতা হয়ে আসেন মিলি আক্তার। তবে ৬২ মিনিটে ব্যক্তিগত একটি ভুলের খেসারত দিতে হয় তাকে। পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় ফাকা জালে বল জড়ান কোরিয়ার চ্যা উন ইয়ং। ৬৪ মিনিটে বক্সের ডান প্রান্ত থেকে কিম হাই-ইয়ংয়ের নিখুঁত শটে স্কোরলাইন ৪-০ হয়।

ম্যাচের একদম শেষ মুহূর্তে (৯০ মিনিটে) সং চুন-সিমের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন কিম হাই ইয়ং। ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তর কোরিয়া।

একনজরে ম্যাচ পরিসংখ্যান

ফলাফল : বাংলাদেশ ০ - ৫ উত্তর কোরিয়া
গোলদাতা (কোরিয়া) : মিয়ং ইউ-জং (৪৫+৫'), কিম কিয়ং-ইয়ং (৪৫+৭'), চ্যা উন ইয়ং (৬২'), কিম হাই-ইয়ং (৬৪' ও ৯০')
সেরা পারফর্মার : মিলি আক্তার (বাংলাদেশ গোলরক্ষক)

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)