Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিসিবি-পিসিবি-আইসিসি চার ঘণ্টার বৈঠকে কী আলোচনা হলো

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ১১:৫৮ এ এম
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:৪০ পিএম
বিসিবি-পিসিবি-আইসিসি চার ঘণ্টার বৈঠকে কী আলোচনা হলো

লাহোরে বৈঠক করছেন বিসিবি, পিসিবি আর আইসিসির প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। কিন্তু বাংলাদেশকে নিয়ে যে ইস্যু তৈরি হয়েছিল, সেটির সমাধান এখনো হয়নি। বরং সেটি আরও বেড়েছে– পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানানোয়। এরপর ক্রিকেট বিশ্বজুড়ে এটি ‘টক অব দ্য টাউন’ হয়ে দেখা দিয়েছে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় একটি আয় আসে ভারত-পাকিস্তান ম্যাচ থেকে। যেটি না এলে লাভ দূরে থাক, বড় ধরনের লসের মধ্য দিয়ে বিশ্বকাপ আয়োজন করতে হবে আইসিসিকে।

এই সমস্যার সমাধান করতে লাহোরে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছিল বিসিবি, পিসিবি ও আইসিসি। বিসিবির পক্ষ থেকে বৈঠকে প্রতিনিধিত্ব করেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পিসিবির পক্ষ থেকে ছিলেন চেয়ারম্যান মহসিন নাকভি আর আইসিসির পক্ষ থেকে ছিলেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন তাদের এক প্রতিবেদনে জানায়, লাহোরে প্রায় ৪ ঘণ্টা ধরে চলে এই ত্রিপক্ষীয় বৈঠক। তবে বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি কোনো পক্ষ থেকেই। আজ আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করবেন পিসিবি প্রধান নাকভি। এরপর আনুষ্ঠানিক বিবৃতি আসবে।

তবে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের পক্ষে তিনটি দাবি জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাকভি। দাবিগুলো হলো- ১. বাংলাদেশের জন্য বর্ধিত ক্ষতিপূরণ। ২. টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা। ৩. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হওয়ার অধিকার প্রদান।

জিও টিভি জানিয়েছে, আইসিসি বাংলাদেশের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। বিসিবির সাথে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সংকট নিরসনের জন্য একটি ফর্মূলাও প্রস্তুত করা হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্ষতিপূরণ পেতে পারে। বিশ্বকাপের লভ্যাংশসহ ভবিষ্যতে ভারতে খেলা হলে হাইব্রিড মডেলে খেলার সুযোগ পেতে পারে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)