Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে আনল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ৭ ফেব্রুয়ারি,২০২৬, ০৩:১৫ পিএম
খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে আনল পাকিস্তান

একটা সময় মনে হচ্ছিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বুঝি বিশ্বকাপ মিশন শেষ হতে যাচ্ছে পাকিস্তানের। তবে ভক্তদের সব আশঙ্কা দূর করে নিজেদের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেটের নাটকীয় জয় পেয়েছে পাকিস্তান। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়ে নেদারল্যান্ডসকে ১৯.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। তবে সহজ এই লক্ষ্য তাড়া করতে নেমে নদীর মতো বার বার বাঁক নিয়েছে পাকিস্তানের ইনিংস।

এদিকে ভারতের বিপক্ষে নিজেদের ম্যাচ বয়কট করায় এই ম্যাচ জয়ের কোনো বিকল্প ছিল না পাকিস্তানের জন্য। হারলেই বাদ—এমন সমীকরণ সামনে রেখে শেষ দিকে চাপে পড়ে উইকেট হারাতে থাকে বাবর আজমরা 

শেষ পর্যন্ত ফাহিম আশরাফের ১১ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। 

বিস্তারিত আসছে… 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)