Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৫ জানুয়ারি,২০২৬, ০১:১৯ পিএম
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারি,২০২৬, ০২:৫৩ পিএম
মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ

শিরোপা নির্ধারণী ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সবিনা একাই করেছেন ৪ গোল। ছবি: সংগৃহীত

সাফ নারী ফুটসাল অভিষেক আসরেই বাজিমাত করল বাংলাদেশ। রোববার ব্যাংককে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের দল।

শিরোপা নির্ধারণী ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সবিনা একাই করেছেন ৪ গোল। পুরো টুর্নামেন্টে তার গোলসংখ্যা ১৩। প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল করে মালদ্বীপকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে ওঠে। এটি টুর্নামেন্টের এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড।

৭ দলের এই টুর্নামেন্টে ৬ ম্যাচের ৫টিতে জয় ও ১টি ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।

টুর্নামেন্টে বাংলাদেশ মোট ৩৮ গোল করার বিপরীতে হজম করেছে মাত্র ৯টি। ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি ভুটানের সঙ্গে ড্র করে অপরাজিত থেকেই শিরোপা ঘরে তুলল লাল-সবুজের প্রতিনিধিরা।

​অন্যদিকে, একই আসরে বাংলাদেশের পুরুষ দল ব্যর্থতার বৃত্তে থাকলেও নারী দল ঠিকই দেশের মুখ উজ্জ্বল করল।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)