Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শা সীমান্তে দেড় হাজার পিস ইয়াবাসহ নারী পাচারকারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ২৩ ফেব্রুয়ারি,২০২৬, ১১:৩৭ এ এম
শার্শা সীমান্তে দেড় হাজার পিস ইয়াবাসহ নারী পাচারকারী আটক

যশোরের শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ কায়বা বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির একটি চৌকস টহল দল সীমান্তের কৌশলগত স্থানে অবস্থান নেয়। ভারত থেকে মাদকের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহভাজন ওই নারীকে চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৫৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী দীর্ঘদিন ধরে সীমান্তপথে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে বিজিবি নিশ্চিত করেছে।

এ বিষয়ে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  সীমান্ত এলাকায় মাদকবিরোধী এই বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)