Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে রাতের আধারে দেশে ফিরল আ.লীগ এমপি জোয়াহেরুলের মরদেহ

মোহাম্মদ হানজালা, শার্শা মোহাম্মদ হানজালা, শার্শা
প্রকাশ : সোমবার, ২ মার্চ,২০২৬, ০১:৫১ এ এম
আপডেট : সোমবার, ২ মার্চ,২০২৬, ০৫:৫১ এ এম
নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে রাতের আধারে দেশে ফিরল আ.লীগ এমপি জোয়াহেরুলের মরদেহ

নিরবাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে নিথর দেহে নিজ দেশে ফিরলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম। ছবি: ধ্রুব নিউজ

নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে নিথর দেহে নিজ দেশে ফিরলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি ভারতে অবস্থান করছিলেন।

রোববার (১ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে বিশেষ অনুমতির মাধ্যমে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ যশোরের বেনাপোল চেকপোস্টে আনা হয়। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত থেকে মরদেহটি গ্রহণ করেন।

পারিবারিক ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সাবেক এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর পর আইনি ও কূটনৈতিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কয়েক দিন সময় লাগে। পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রোববার রাতে মরদেহটি বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে হস্তান্তর করা হয়।

বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট দপ্তরের বিশেষ তত্ত্বাবধানে সকল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়। মরদেহ গ্রহণের সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হস্তান্তর প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা মরদেহটি নিয়ে তার নিজ জেলা টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন।

জুলাই বিপ্লবের পর আওয়ামী আমলের সকল সংসদ সদস্য গোপনে দেশ ত্যাগ করেন। সেই থেকে তারা নির্বাসিত জীবন যাপন করছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)