Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সাইবার হামলা ঠেকাতে আস্ত 'নকল শহর' বানালো এফবিআই!

প্রযুক্তি ডেস্ক প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০২:৫৮ পিএম
সাইবার হামলা ঠেকাতে আস্ত 'নকল শহর' বানালো এফবিআই!

ছবি: সংগৃহীত

বাস্তব জীবনের সাইবার হামলা বা ডিজিটাল অপরাধের বিরুদ্ধে লড়াই করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। সংস্থাটি আলাবামার হান্টসভিলে তৈরি করেছে আস্ত একটি প্রতিরূপ বা রেপ্লিকা শহর। প্রায় ২২,০০০ বর্গফুটের এই ব্যতিক্রমী ব্যবস্থার নাম দেওয়া হয়েছে "কাইনেটিক সাইবার রেঞ্জ"। মূলত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কর্মকর্তাদের সরাসরি ও বাস্তবসম্মত প্রশিক্ষণ দিতেই এই মিনি শহরটি চালু করা হয়েছে।
কী আছে এই মিনি শহরে?
প্রথম দেখায় একে সাধারণ কোনো শহর মনে হলেও এর ভেতরে রয়েছে একটি আসল সমাজের প্রতিচ্ছবি। এখানে সাজানো হয়েছে কৃত্রিম বাড়িঘর, হোটেল, হাসপাতাল এবং বিদ্যুৎকেন্দ্র (পাওয়ার প্ল্যান্ট), ট্রাফিক লাইট সহ পূর্ণাঙ্গ রাস্তাঘাট।
এই পুরো পরিকাঠামোটি সচল রাখতে ব্যাকএন্ডে কাজ করছে ২০০টিরও বেশি ফিজিক্যাল সার্ভার সমৃদ্ধ একটি শক্তিশালী ডেটা সেন্টার। এর মাধ্যমে আসল করপোরেট পরিবেশের মতো জটিল সাইবার হামলা এবং র‍্যানসমওয়্যার আক্রমণের লাইভ সিমুলেশন বা কৃত্রিম পরিবেশ তৈরি করা হয়।
কেন এই বিশেষ উদ্যোগ?
ইন্টারনেট ক্রাইম রিপোর্টের তথ্য অনুযায়ী, সাইবার অপরাধের কারণে বিশ্বজুড়ে রেকর্ড ২০.৯ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতেই এফবিআই-এর এই আধুনিক প্রয়াস। ইতিমধ্যেই এই রেঞ্জে ১,৪০০ জনেরও বেশি শিক্ষার্থী ও তদন্তকারীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সাইবার হামলার মুখে পড়ে হাসপাতাল বা বিদ্যুৎকেন্দ্রের মতো জরুরি সেবা বন্ধ হয়ে গেলে কী করণীয়—তারই বাস্তবসম্মত পাঠ দেওয়া হচ্ছে এই নিরাপদ পরিবেশে। স্পর্শকাতর ও চরম ঝুঁকিপূর্ণ মুহূর্তে কীভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে বিপর্যয় এড়ানো যায়, তদন্তকারীরা তা এখানে হাতে-কলমে শিখছেন।
এর পাশাপাশি, ডিজিটাল ফরেনসিক টুলের মাধ্যমে সুরক্ষিত ডিভাইস থেকে কীভাবে ডেটা বা তথ্য উদ্ধার করা যায়, সেই কৌশলও শেখানো হচ্ছে এই রেঞ্জে। সম্পূর্ণ সুরক্ষিত উপায়ে আসল দুনিয়ার সাইবার অপরাধ তদন্ত এবং তা রুখে দেওয়ার সক্ষমতা বাড়াতেই এফবিআই এই ব্যতিক্রমী শহরটি ব্যবহার করছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)