Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৫ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে দিনব্যাপী স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প প্রদর্শন ও প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৪ জুন,২০২৬, ১১:৩৩ এ এম
আপডেট : রবিবার, ১৪ জুন,২০২৬, ১২:১২ পিএম
যশোরে দিনব্যাপী স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প প্রদর্শন ও প্রতিযোগিতা শুরু

যশোরে দিনব্যাপী স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ছবি: ধ্রুব নিউজ

‘মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে যশোরে দিনব্যাপী স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ রোববার (১৪ জুন) যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিম সাপোর্ট স্কিমের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সহকারী অধ্যাপক নাহিদ নেওয়াজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সহীলুদ্দীন এবং যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তাওমিদ হাসান ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

দিনব্যাপী এই প্রতিযোগিতায় জেলার ৮টি উপজেলার মোট ৮টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট, নতুন ব্যবসায়িক স্টার্ট-আপ পরিকল্পনা এবং সৃজনশীল ধারণা প্রদর্শন করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)