Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট, বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ১২:২৭ পিএম
মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট, বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ধরে বড় ধরনের কারিগরি বিপর্যয়ের মুখে পড়েছে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের জনপ্রিয় সেবা আউটলুক ও টিমস। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হওয়া এই সার্ভার জটিলতায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অসংখ্য সরকারি দপ্তর এবং করপোরেট প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

মাইক্রোসফট তাদের সর্বশেষ হালনাগাদ তথ্যে স্বীকার করেছে যে সেবা স্বাভাবিক করার প্রচেষ্টা প্রত্যাশা অনুযায়ী অগ্রসর হচ্ছে না। প্রতিষ্ঠানটি জানায়, দীর্ঘস্থায়ী ট্রাফিক ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতার কারণে সার্ভারের সক্ষমতা বাড়াতে তারা বিকল্প কর্মপন্থা ও রুট খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

 
ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর তথ্যানুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিপর্যয় যখন চরমে পৌঁছায়, তখন কেবল যুক্তরাষ্ট্রেই আউটলুক ব্যবহারে সমস্যার ১ লাখ ৩০ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে। রাত সাড়ে ৯টার দিকেও সেখানে ২৫ হাজারের বেশি অভিযোগ সক্রিয় ছিল। এ ছাড়া শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতেও মাইক্রোসফটের একাধিক সেবা অচল হয়ে পড়ার তথ্য নথিভুক্ত হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)