Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে কভার্ডভ্যানের ধাক্কা: চালকের সহকারী নিহত

শার্শা (যশোর) প্রতিনিধি শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৩:১৭ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে কভার্ডভ্যানের ধাক্কা: চালকের সহকারী নিহত

ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে কভার্ডভ্যানের ধাক্কায় আরিফ হোসেন (৩০) নামে চালকের এক সহকারী (হেলপার) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে নাভারণ-সাতক্ষীরা সড়কের খাজুরা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন বগুড়ার শেরপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা বোঝাই করে যশোরের দিকে যাচ্ছিল একটি কভার্ডভ্যান। পথে খাজুরা মসজিদের সামনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে কভার্ডভ্যানের হেলপার আরিফ হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, দুর্ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই আরিফ হোসেনের মৃত্যু হয়েছে।

ঘটনার পর থেকে কভার্ডভ্যানের চালক পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে কভার্ডভ্যানটি জব্দ করেছে এবং চালককে আটকের চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখছে পুলিশ।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)