Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৫৩ পিএম
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৩৭ পিএম
কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ছবি: ধ্রুব নিউজ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঝিনাইদহের কোটচাঁদপুরে র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। 'দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬' বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কোটচাঁদপুর পৌরসভার যৌথ উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, নিয়মিত জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইন বলেন, "ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। সম্মিলিত সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতার মাধ্যমেই কেবল এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব।"

তিনি আরও বলেন, "ডেঙ্গু প্রতিরোধে আমরা মাঠপর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনা করে যাব। তবে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমীর মাস্টার আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকরামুল হক, উপজেলা জামায়াতের যুব ও মিডিয়া সম্পাদক মুহাঃ শরিফুল ইসলাম এবং পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুমসহ স্থানীয় প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)