Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি

চৌগাছা প্রতিনিধি চৌগাছা প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ১০:৩৮ পিএম
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ১০:৫১ পিএম
চৌগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি

যশোরের চৌগাছায় বাংলাদেশ সরকার অনুমোদিত চৌগাছা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২০২৬–২০২৯ মেয়াদের ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শফিকুল ইসলামকে সভাপতি ও মহাসিন আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় চৌগাছা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২৬ আগস্ট মনোনয়নপত্র বিক্রি, ২৯ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৩ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ৪ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দের দিন নির্ধারণ করা হয়। নির্ধারিত ১৩টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সব পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটির সহসভাপতি (১) আবু তাহের, সহসভাপতি (২) ওজ্জেত আলী, সহসাধারণ সম্পাদক (১) বিল্লাল হোসেন, সহসাধারণ সম্পাদক (২) মমিন ইসলাম, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সালাম, দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন, প্রচার সম্পাদক শান্ত ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে শরিফুল ইসলাম ও শাকিল নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল আহমেদ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর ও অ্যাডভোকেট হায়দার আলী।

শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, চৌগাছা মোটরযান শ্রমিক সংস্থার সভাপতি ও সাবেক পৌর কমিশনার আনিছুর রহমান, প্রেসক্লাব চৌগাছার যুগ্ম সম্পাদক এম এ রহিম, সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলী, চৌগাছা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। একই সঙ্গে ইমারত নির্মাণ শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)