Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মেয়রহীন বেনাপোল পৌরসভা, থমকে উন্নয়ন, তিন মাস ধরে অসমাপ্ত সড়কে দুর্ভোগ

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৮:৩০ পিএম
মেয়রহীন বেনাপোল পৌরসভা, থমকে উন্নয়ন, তিন মাস ধরে অসমাপ্ত সড়কে দুর্ভোগ

তিন মাস ধরে অসমাপ্ত সড়কে দুর্ভোগ ছবি: বেনাপোল প্রতিনিধি

দীর্ঘদিন ধরে নির্বাচিত মেয়র না থাকায় যশোরের বেনাপোল পৌরসভার উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বেনাপোল–বাহাদুরপুর সড়কের এক পাশের নির্মাণকাজ প্রায় তিন মাস ধরে অসমাপ্ত পড়ে থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।

স্থানীয়দের অভিযোগ, সড়কের এক পাশ খুঁড়ে রেখে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্ষা শুরু হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কাজ দ্রুত শেষ করার বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, প্রকল্পের মেয়াদ শেষ হতে এখনো নয় মাস বাকি। তবে স্থানীয়দের প্রশ্ন, নির্ধারিত সময় থাকলেও জনদুর্ভোগ কমাতে কেন কাজের গতি বাড়ানো হচ্ছে না।

এদিকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী নিয়োগ নিয়েও নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার তালিকায় এমন কিছু কর্মকর্তা-কর্মচারীর নাম রয়েছে, যাদের বৈধতা ও কর্মরত অবস্থান নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

স্থানীয়দের মতে, জনপ্রতিনিধির অনুপস্থিতিতে পৌরসভার উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের অভাব দেখা দিয়েছে। ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নকাজ ধীরগতির পাশাপাশি নাগরিক সেবাও ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, বেনাপোল–বাহাদুরপুর সড়কের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা, পৌরসভার উন্নয়ন কার্যক্রমে গতি ফিরিয়ে আনা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগসংক্রান্ত অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তাদের আশঙ্কা, দ্রুত উদ্যোগ না নিলে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও বাড়বে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)