Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ৩টি কালভার্ট চলাচলের জন্য উন্মুক্ত হলো

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৩:৫২ পিএম
আপডেট : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৭:৩৯ পিএম
যশোরে ৩টি কালভার্ট চলাচলের জন্য উন্মুক্ত হলো

নবনির্মিত তিনটি সেতু জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার নওয়াপাড়া এবং দেয়াড়া ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নবনির্মিত তিনটি কালভার্ট জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই সেতুগুলোর ফলক উন্মোচন ও উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সেতু সংলগ্ন এলাকায় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দে স্থানীয় সরকার কাঠামোর আওতায় এই উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সরাসরি ব্যবস্থাপনায় মোট ৬৫ লাখ ২৪ হাজার ৫৫০ টাকা ব্যয়ে এই তিনটি কালভার্ট নির্মাণ করা হয়। নবনির্মিত এই কালভার্টগুলোর কারণে সংশ্লিষ্ট অঞ্চলের হাজারো মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটল।

বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়ীয়া শান্তি মোড় মধ্যপাড়া খালের ওপর একটি, তরফদার পাড়া থেকে আড়াপাড়া সংযোগ সড়কের ওপর একটি এবং দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী থেকে ফুলবাড়িয়া যাতায়াতের পথে গোডাঙ্গা খালের ওপর অপর কালভার্টটি নির্মাণ করা হয়েছে। এই সেতুগুলো চালু হওয়ায় কৃষিপ্রধান এই অঞ্চলের উৎপাদিত পণ্য সহজে জেলা শহরে পরিবহন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সেতুগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)