Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চেতনানাশক ওষুধ খাইয়ে ইজিবাইক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০১:২৬ পিএম
চেতনানাশক ওষুধ খাইয়ে ইজিবাইক ছিনতাই

চেতনানাশক ওষুধ খাইয়ে ইজিবাইক ছিনতাই ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে এক ইজিবাইক চালককে অচেতন করে তার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুন) সকাল ১১টায় যশোর সদর উপজেলার ঘোপ সেন্ট্রাল রোডের রাজুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইমরান হোসেন (৩৫), মৃত বাবুর আলী লস্করের ছেলে। তিনি ঘোপ নোয়াপাড়া রোড এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ইজিবাইক চালক।
জানা গেছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কৌশলে ইমরান হোসেনকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে ফেলে। পরে তার ব্যবহৃত ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। দীর্ঘ সময় তাকে ঘটনাস্থলে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারী মিলন নামের এক ব্যক্তি এগিয়ে আসেন। তিনি দ্রুত ইমরানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে ইমরান হোসেন যশোর জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি তদন্ত শুরু করেছেন। ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও ছিনিয়ে নেওয়া ইজিবাইক উদ্ধারে পুলিশ কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে চেতনানাশক চক্রের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা এ ধরনের অপরাধ দমনে পুলিশের আরও কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)