ধ্রুব নিউজ
ইয়াবা ট্যাবলেটসহ ঝন্টু হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ঝন্টু শংকরপুর ছোটনের মোড় সিগনাল ডাউন এলাকার আশরাফ হাওলাদারের ছেলে।
মামলার অভিযোগে জানাগেছে, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর ছোটনের মোড় এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় সেনাবাহিনী দেখে পালিয়ে যাওয়ার সময় ঝন্টুকে আটক ও তার প্যান্টের পকেট থেকে ৭৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই অমৃত লাল দাস বাদী হয়ে আটক ঝন্টুর বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। রোববার আদালত তাকে কারাগারে পাঠিয়েছে ।