Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

১০ মামলার আসামি চিহ্নিত চোর রনি চাকুসহ আটক

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর,২০২৫, ০৬:৫৩ পিএম
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর,২০২৫, ০৭:৪৫ পিএম
১০ মামলার আসামি চিহ্নিত চোর রনি চাকুসহ আটক

দশ মামলার আসামি আটক চোর রনি ছবি: ধ্রুব নিউজ

১০ মামলার আসামি চিহ্নিত চোর মারুফ হোসেন রনিকে চাকুসহ গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে জনতা। রনি যশোর সদর উপজেলার মালঞ্চি গ্রামের  মৃত ইউসুফ আলীর ছেলে ও শহরের বেজপাড়া  আনসার ক্যাম্প এলাকার  পানির ট্যাংকের পাশে ভাড়া বাড়ির বাসিন্দা।

কোতোয়ালি থানার এসআই আনিছুর রহমান খান সাংবাদিকদের  জানিয়েছেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেলেস্টশনের বিপরীতে একটি চায়ের দোকানের সামনে রনি চাকু বের করে জনগণকে ভয়-ভীতি দেখাচ্ছিল।  এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে রনিকে চাকুসহ আটক করে এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দিয়ে থানায় নেয়া হয়।

তিনি আরো জানিয়েছেন, মারুফ হোসেন রনি একজন চিহ্নিত অপরাধী।  তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১০ টি মামলা আছে।  এর মধ্যে ৯টিই  চুরির অভিযোগে। চাকু উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আরো একটি মামলা হয়েছে।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)