Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৭ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাবুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা, আটক তিনজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০৪:২৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ১০:৪০ পিএম
বাবুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা, আটক তিনজন কারাগারে

বাবুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা, ভাঙচুরের আটক জিয়াউল হক, কামাল হোসেন, সায়াদ ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের পুরাতন কসবার বাবুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের মামলায় আটক তিন আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার আসামিদের জামিন শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান সোহাগ।

কারাগারে পাঠানো আসামিরা হলো—যশোর সদর উপজেলার আলমনগর এলাকার মৃত আতর আলীর ছেলে জিয়াউল হক, শহরতলির আরবপুর এলাকার মৃত আব্দুস সালাম সর্দারের ছেলে কামাল হোসেন ও সায়াদ হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ মে সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাবুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা চালায়। এ সময় তারা ওয়ার্কশপের বিভিন্ন যন্ত্রপাতি, গ্যালভানাইজড সামগ্রী ও স্থাপনা ভাঙচুর করে। একই সাথে হামলাকারীরা কারখানার মালামাল বিনষ্ট করার পাশাপাশি অফিসে থাকা নগদ প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা লুটে নেয়। এছাড়া যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সংযোগসহ অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে আরও লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করা হয়।

এই ঘটনায় ওয়ার্কশপের মালিক পুরাতন কসবা বিবি রোডের বাসিন্দা বাবুল তালুকদার বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে গত ২৫ মে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অভিযানে ওই তিন আসামিকে আটক করে আদালতে সোপর্দ করে। আদালতে আসামিপক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক শুনানি শেষে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)