Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

স্বাধীনতা স্মৃতিস্তম্ভে শার্শা বিএনপি’র শ্রদ্ধা

বেনাপোল (যশোর) সংবাদদাতা বেনাপোল (যশোর) সংবাদদাতা
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ১২:০৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ০৭:১৩ পিএম
স্বাধীনতা স্মৃতিস্তম্ভে শার্শা বিএনপি’র শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে শার্শা উপজেলা বিএনপির পুষ্পস্তবক অর্পণ। ছবি: ধ্রুব নিউজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন শার্শা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকালে শার্শা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে নেতৃত্ব দেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, সহ আইনবিষয়ক সম্পাদক শিমুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজ হোসেন, যুবদল নেতা বুলবুল এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পিন্টুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। তাদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

নেতারা আরও বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)