চৌগাছা (যশোর) সংবাদদাতা:
সন্ত্রাসী হামলায় নিহত চৌগাছা পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহিনুর রহমান শাহিন। ছবি: সংগৃহীত
গত ১৮ ফেব্রুয়ারি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত চৌগাছা পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহিনুর রহমান শাহিন গতকাল সোমবার (২৩শে ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭:৩০ মিনিটে ঢাকা পিজি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর সমবেদনা এবং শোক প্রকাশ করেছেন। তারা দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। মরহুম শাহীন ৮ নং ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমের লাশ ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে। মরহুমের জানাজার সময় এখনও নির্ধারণ করা হয়নি।