ধ্রুব ডেস্ক
জাতীয় সংসদ সদস্য হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাত কেন্দ্রীয় সভাপতি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন তারা।
এছাড়া আরো সাবেক ৯ সভাপতি এতে অংশ নিলেও তারা পরাজিত হয়েছেন। তবে দলটি থেকে মোট ৬৮ জন এমপি নির্বাচিত হয়েছেন।
এমপি হওয়া সাবেক শিবির সভাপতিদের মধ্যে রয়েছেন-জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মুহাম্মদ তাহের (কুমিল্লা-১১), দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন (ঢাকা-১২), সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪), কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল (চাঁপাইনবাবগঞ্জ-৩), কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ (পটুয়াখালী-২)। এছাড়া সালাহউদ্দিন আইউবী (গাজীপুর-৪), হাফেজ রাশেদুল ইসলাম (শেরপুর-১) এমপি নির্বাচিত হয়েছেন।