Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাঘারপাড়ায় আবু তাহের সিদ্দিকীর জানাজায় মানুষের ঢল: বিএনপি-জামায়াত নেতৃবৃন্দের শ্রদ্ধা

বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ৮ ফেব্রুয়ারি,২০২৬, ০২:১৯ পিএম
বাঘারপাড়ায় আবু তাহের সিদ্দিকীর জানাজায় মানুষের ঢল: বিএনপি-জামায়াত নেতৃবৃন্দের শ্রদ্ধা

জানাজায় অংশগ্রহণকারীদের একাংশ ছবি: ধ্রুব নিউজ

যশোর জেলাধীন বাঘারপাড়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকীর জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ জোহর অনুষ্ঠিত এই জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রিয় এই নেতাকে শেষ বিদায় জানাতে বাঘারপাড়ার সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হন।

গত ০৬ ফেব্রুয়ারি (শুক্রবার) জুম্মার নামাজের পর কিডনি ও নিউমোনিয়াজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

মরহুমের জানাজায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং স্মৃতিচারণ করেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট বায়েজীদ হোসাইনসহ উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ

জানাজা পূর্ব বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আবু তাহের সিদ্দিকী ছিলেন বাঘারপাড়া উপজেলার রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। সাধারণ মানুষের বিপদ-আপদে তাকে সব সময় পাশে পাওয়া যেত। তার মৃত্যুতে বাঘারপাড়ার রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে পুরো উপজেলায় এখনো শোকের আবহ বিরাজ করছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)