চৌগাছা (যশোর) প্রতিনিধি
চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ও স্বরূপদাহ ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। ছবি: ধ্রুব নিউজ
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে নির্বাচনী আমেজ বইছে। আজ সোমবার দিনব্যাপী চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ও স্বরূপদাহ ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এই গণসংযোগে প্রার্থীর সাথে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা আমীর মাওলানা গোলাম মোর্শেদ (চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামী)। সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন। সহকারী সেক্রেটারি ও সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ। স্বরূপদাহ ইউনিয়ন মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন। সুখপুকুরিয়া ইউনিয়ন মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলিম।