Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভা: ‘দাঁড়িপাল্লা’য় ভোট দিয়ে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ৩০ জানুয়ারি,২০২৬, ০৭:৩৬ পিএম
বেনাপোলে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভা: ‘দাঁড়িপাল্লা’য় ভোট দিয়ে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান

ছবি: ধ্রুব নিউজ

যশোর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে নির্বাচনী উত্তাপ আরও জোরালো হয়ে উঠেছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বেনাপোল মদিনাতুল উলুম ফাজিল মাদরাসা প্রাঙ্গণে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জামায়াত মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পৌর শাখা ও বেনাপোল ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী  মাওলানা আজীজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন জাতির সামনে এক অগ্নিপরীক্ষা। দীর্ঘদিনের দুঃশাসন ও অন্যায়ের অবসান ঘটিয়ে একটি ইনসাফভিত্তিক সমাজ গড়তে হলে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচনের কোনো বিকল্প নেই।”

তিনি আরও যোগ করেন, “দেশের মানুষ আজ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ‘দাঁড়িপাল্লা’। আগামী নির্বাচনে এই প্রতীকে ভোট দিয়ে জনগণ তাদের হারানো অধিকার পুনরুদ্ধার করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

বেনাপোল পৌর জামায়াতের সভাপতি মাওলানা রিয়াছাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেনাপোল পোর্ট থানার আমির  রেজাউল ইসলাম। তিনি বলেন, “চলো একসাথে গড়ি বাংলাদেশ—এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে হলে সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে হবে। সুশাসন ও ন্যায়বিচারের স্বার্থে শার্শার সর্বস্তরের মানুষ এবার ঐক্যবদ্ধ।”

জনসভায় শার্শা ও বেনাপোলের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জনসভাটি এক পর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে মাওলানা আজীজুর রহমানের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন এবং আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে সাধারণ ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)