Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এবার ভ্রুণ হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর ও শাশুড়িসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি,২০২৬, ০৭:২৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারি,২০২৬, ১০:১৫ পিএম
এবার ভ্রুণ হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর ও শাশুড়িসহ ৭ জনের বিরুদ্ধে  মামলা

ছবি: প্রতীকী

ভ্রুণ হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর-শাশুড়িসহ ৭ জননের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের মান্নান খানের মেয়ে শাম্মী আক্তার মিম বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলো, বাঘারপাড়ার আগড়া গ্রামের আজগর আলী ও তার স্ত্রী আছিয়া বেগম, ছেলে সাজ্জাদ হোসেন, মেয়ে রিতু, নাজনীন, রাহুল হোসেনের স্ত্রী মিতু এবং আজগর আলীর জামাই আজিম উদ্দিন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৫ সালের ৭ এপ্রিল আসামি সাজ্জাদ হোসেন পরিবাকি ভাবে শাম্মী আক্তার মীমকে বিয়ে করেন। বিয়ের পর যৌতুকের দাবিতে মীমকে তার শ্বশুর বাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। তাদের শত নির্যাতন সয্য করে মীম তার স্বামীর সংসার করে আসছিলেন। এরমধ্যে মীম অন্তঃসত্ত্বা হয়। এতে চরম ভাবে ক্ষিপ্ত হয় শ্বশুর বাড়ির লোকজন। গর্ভের সন্তান নষ্ট করার জন্য মীমকে নানা ভাবে চাপ দিতে থাকে তারা। মীম অস্বীকার করায় ৭ জুলাই সন্ধায় আসামিরা দুধের সাথে সন্তান নষ্টের ওষুধ খাওয়ায়ে দেয়। ওই রাতে মীম শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারের কাছে যেতে চাইলে আসামিরা মীমকে জোর করে বাড়িতে আটকে রাখে। পরদিন তিনি ডাক্তারের কাছে গেলে আল্টাসনো করে দেখেন গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। পরিকল্পিত ভাবে গর্ভের সন্তান হত্যা করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)