Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে দাঁড়িপাল্লার বিশাল শো-ডাউন গণমিছিল দিয়ে ভোটের মাঠে আব্দুল কাদের

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি,২০২৬, ১০:৪১ পিএম
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারি,২০২৬, ১১:৩২ এ এম
যশোরে দাঁড়িপাল্লার বিশাল শো-ডাউন গণমিছিল দিয়ে ভোটের মাঠে আব্দুল কাদের

দাড়িপাল্লা প্রতীক হাতে মিছিলে অংশ নেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের ছবি: ধ্রুব নিউজ

যশোর-৩ (সদর) আসনে ১০ দলীয় জোটের মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদেরের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশাল এক গণমিছিলের মাধ্যমে তিনি তার আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করেন। শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

গণমিছিল শুরুর আগে ঈদগাহ ময়দানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার দপ্তর সম্পাদক নূর-ই-আলী নূর আল মামুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল কাদের।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, জেলা প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, শহর আমির মাওলানা ইসমাইল হোসেন এবং সদর আমির অধ্যাপক আশরাফ আলী, এনসিপির সমন্বয়ক নুরুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর করে একটি ইনসাফ কায়েমের লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল কাদেরকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তারা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জোটের বার্তা পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)