Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৯ জানুয়ারি,২০২৬, ১১:১০ এ এম
আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ

মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২৩ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২৩ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

সোমবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) মো. জাহিদুল হকের আদালত অভিযোগ গঠনের আদেশ দেন।

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পুলিশের প্রিজন ভ্যানে করে তাদের চট্টগ্রাম আদালতে আনা হয়।

আলোচিত হত্যা মামলাটি গত ৭ জানুয়ারি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠায় মহানগর দায়রা জজ।

রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামের আদালতে জামিন নাকচ করে কারাগারে পাঠানো নিয়ে, বিক্ষোভের ঘটনাপ্রবাহের মধ্যে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।

এ মামলার অভিযোগপত্রে নাম থাকা ৩৯ জন আসামির মধ্যে ১৬ জন এখনও পলাতক আছেন।

বিস্তারিত আসছে

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)