Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ১০:০৮ পিএম
যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার

ফেনীর দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে তাঁর দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় এক যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে তাঁর কথোপকথনের দুটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসনিক এই পদক্ষেপ নেওয়া হয়। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাঁকে থানা থেকে সরিয়ে ফেনী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচিত অডিও রেকর্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পরপরই তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ওসিকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তবে এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন বা পরবর্তী বিভাগীয় পদক্ষেপের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

​এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি ফয়জুল আজীম নোমানের ফোনালাপের দুটি রেকর্ড ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়। যথাক্রমে ৩ মিনিট ৩৬ সেকেন্ড এবং ৬ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের ওই অডিও দুটিতে ওসিকে বেশ অন্তরঙ্গ ও অনৈতিকভাবে ওই নেত্রীকে নিজের সরকারি বাংলোতে যাওয়ার জন্য বারবার অনুরোধ করতে শোনা যায়। ফোনালাপের শুরুতে ওসি ওই নারীকে বাসা থেকে বের হতে বলেন এবং সেখানে গেলে তাঁর মাইগ্রেনের ব্যথা ভালো হয়ে যাবে বলে প্রলুব্ধ করেন। শুধু আমন্ত্রণ জানিয়েই ক্ষান্ত হননি তিনি, বরং ওই নারী কীভাবে এবং কোন পথে আসবেন, কোথায় যানবাহন পরিবর্তন করবেন এবং যাতায়াত ভাড়া বাবদ কত টাকা খরচ হবে—তারও বিস্তারিত নির্দেশনা দেন। এমনকি গন্তব্যে পৌঁছানোর পর ওসি নিজেই গাড়িভাড়া পরিশোধ করে দেবেন বলে আশ্বস্ত করেন। কথোপকথনের একপর্যায়ে ওই নেত্রীকে বাসার সামনের একটু ফাঁকা জায়গা থেকে থানার কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পরামর্শও দিতে শোনা যায় ওসি নোমানকে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)