Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে কাভার্ড ভ্যানে বোমা নিক্ষেপ, চালক দ্বগ্ধ, হেলপার জখম

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১০:২৮ এ এম
যশোরে কাভার্ড ভ্যানে বোমা নিক্ষেপ, চালক দ্বগ্ধ, হেলপার জখম

ছবি: সংগৃহীত

যশোরে ভোরে ঢাকা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত পেট্রোল বোমায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক অগ্নিদগ্ধ এবং হেলপার কাচের আঘাতে জখম হয়েছেন। ‍

বুধবার (১৯ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। দগ্ধ চালকের নাম রায়হান হাসান রাজিব (৩৩)। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। হেলপার হৃদয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

হাসপাতালে ভর্তি রায়হান জানান, ঢাকা মেট্রো-ট-২২-৩৭২৭ গাড়িটি তার নিজের। নিজেই গাড়িটি চালান। তিনি ঢাকা থেকে মোটরপার্টস নিয়ে যশোর শহরের আর,এন রোডে আসছিলেন। আনুমানিক রাত ২টার দিকে হামিদপুর  নুরিতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশে কলাবাগান থেকে  দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। একটি বোমা গাড়ির বডিতে আঘাত করে এবং অপরটি পাশের খোলা গ্লাস দিয়ে ভেতরে প্রবেশ করে  বিস্ফোরিত হলে গাড়িতে আগুন ধরে যায়।

আগুনে চালক রাজিবের পিঠ, মুখ ও হাত অগ্নিদগ্ধ হয়। হেলপার হৃদয় গাড়ির কাচের আঘাতে আহত হন।যশোর কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, ‘কাভার্ড ভ্যানে আগুনের ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনা অনুসন্ধানে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)