নিজস্ব প্রতিবেদক
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আজ যশোর শহরে বিক্ষোভ করে শহর জামায়াত ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নূর মোহাম্মদ (৫০) নামের এক কৃষক খুন হয়েছেন। ভরত নামের এক ব্যক্তি এ হত্যা করিয়েছেন বলে নূর মোহাম্মদের স্বজনরা অভিযোগ করছেন।
নিহত নূর মোহাম্মদ ঝিনাইদহের মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত এনায়েত আলীর পালিত পুত্র (পরিচয়)। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
নিহতের পুত্র শাহানুর রহমান জানান, গত শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে পোড়াদহ গ্রামে তিনি নিজের কলাই মাড়াই করতে যান। কাজ করার এক পর্যায়ে তিনি কলাগাছের পাশে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তখন ওই পোড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে নেশাখোর জসিম তার কাধে ও বুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান। এতে নূর মোহাম্মদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাকিরুল ইসলাম দুপুর ১২টা ৫৫ মিনিটে নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।
শাহানুর রহমান আরও জানান, হত্যাকারী জসিমের সঙ্গে তার পিতা নূর মোহাম্মদের কোনো গোলযোগ ছিল না। পোড়াদহ গ্রামের ভরতের সঙ্গে জমিজমা নিয়ে নূর মোহাম্মদের বিরোধ ছিল। এই ঘটনার জের ধরে ভরত মাদকসেবী জসিমকে দিয়ে তার পিতাকে ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে কুপিয়ে হত্যা করেছেন।
এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সংশ্লিষ্ট মহেশপুর থানায় এ ঘটনায় নিয়মিত মামলা হবে।