Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোতোয়ালি থানার ওসির পরিচয় দিয়ে চাঁদা দাবি, জেলা পুলিশের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৮:৩৯ পিএম
কোতোয়ালি থানার ওসির পরিচয় দিয়ে চাঁদা দাবি, জেলা পুলিশের সতর্কবার্তা

যশোর: যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে অবৈধভাবে টাকা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি প্রতারক চক্রের ফাঁদে না পড়তে সর্বসাধারণকে সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে যশোর জেলা পুলিশ।

জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ০১৬০৬-৩০৭১৪৩ নম্বর থেকে ফোন করে যশোর কোতোয়ালী মডেল থানার ওসির পরিচয়ে বিভিন্ন লোকজনের কাছে আর্থিক সুবিধা ও চাঁদা দাবি করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ওই নম্বর থেকে পুলিশের কর্মকর্তা পরিচয়ে কেউ টাকা বা কোনো ধরনের আর্থিক সহায়তা চাইলে কোনো অবস্থাতেই তা প্রদান করা যাবে না। পাশাপাশি প্রতারকদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেনে না জড়ানোর জন্যও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এ ধরনের কোনো প্রতারক চক্রের ফোনকল পেলে বা কেউ প্রতারণার শিকার হলে দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ অথবা কোতোয়ালী মডেল থানার ওসির সরকারি নম্বর ০১৩২০-১৪৩১৮০-এ যোগাযোগ করে বিষয়টি জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ। সাইবার অপরাধ ও এ ধরনের প্রতারণা প্রতিরোধে সবাইকে অধিকতর সচেতন থাকার এবং এই সতর্কবার্তাটি বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)